14 August 2026 Friday, 09:09 AM
৩০ শ্রাবণ ১৪৩৩ শুক্রবার, 09:09 AM
155, Jalil Sharoni, Rayermohol, Boyra, Khulna 9000
+880 1915 319448  |  info@shushilan.com
ব্রেকিং নিউজ
সম্পাদকীয় কলাম - উপকূলবন্ধু

সম্পাদকীয় কলাম

উপকূলবন্ধুর সম্পাদকীয় মতামত, বিশ্লেষণ ও বিশেষ লেখা

সব কলামে ফিরে যান

সম্পাদকীয় কলাম (অনলাইন সংখ্যা-১)

13 April 2026 মোস্তফা নুরুজ্জামান 53 ভিউ কলাম নম্বর: ১

সুশীলন সাতক্ষীরা জেলায় প্রতিষ্ঠিত হয়। সাতক্ষীরার আদি বা পূর্বের নাম ব্যাঘ্রতট। সাতক্ষীরা সুন্দরবনের মধ্যখানে অবস্থিত এখানে সমগ্র সুন্দরবনের অর্ধেকের বেশী মধু সাতক্ষীরায় সংগৃহীত হয়। বাঘের সংখ্যা সবসময় সাতক্ষীরাতেই বেশী বিধায় এই অঞ্চলের নাম ব্যাঘ্রতট। তাছাড়া বাংলার একমাত্র বাঘ রাজা প্রতাপআদিত্যের রাজধানীও ছিল এই সাতক্ষীরায়, যিনি বাঘের মত সম্রাট আকবরের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দিয়েছেন কিন্তু অধীনতা স্বীকার করেনি।

সুশীলন ১৯৯১ সালে সেই সাতক্ষীরায় যাত্রা শুরু করে বলে সংস্থার মুখপাত্রের নাম রাখা হয় ব্যাঘ্রতট। ২৪টি সংখ্যা প্রকাশিত হওয়ার পর ২০০৯ সালের পরে অনিবার্য কারণে প্রকাশনা বন্দ হয়ে যায়। 

সময়ের বির্বতনে এখন আবার সময় এসেছে নতুন ভাবে নতুন রুপে প্রকাশ করার আর সেই চিন্তা থেকে আবার নতুন করে ১লা বৈশাখ ১৪৩৩ ও ১৪ই এপ্রিল ২০২৬ প্রথম অনলাইনে প্রকাশিত হয়। 

এই মুখপাত্রের মাধ্যমে সুশীলন একটি উন্নয়ন সংস্থা হিসেবে তার উন্নয়ন দর্শন দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারবে। সাথে সাথে পূর্বের কার্যক্রম ও বর্তমানের কার্যক্রমও পাঠকের কাছে তুলে ধরে সুশীলনের সাথে কমিউনিটি, সুশীল সমাজ, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও দাতা সংস্থার কাছে পৌঁছে দেবে।

আমাদের এই উদ্যোগকে সকলের আকুন্ঠ সমর্থন কামনা করছি এবং এবার থেকে যাতে ত্রৈমাসিক ও পরবতীর্তে যেন নিয়মিত প্রকাশ করতে পারি তার সর্বাত্নক সহযোগীতা প্রত্যাশা করছি।

ব্যাঘ্রতট - সুশীলন মুখপাত্র