12 May 2026 Tuesday, 01:24 AM
২৯ বৈশাখ ১৪৩৩ মঙ্গলবার, 01:24 AM
155, Jalil Sharoni, Rayermohol, Boyra, Khulna 9000
+880 1915 319448  |  info@shushilan.com
ব্রেকিং নিউজ

নবনির্বাচিত সংসদ সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন পত্র প্রদান

13 April 2026 05:30 PM 22 ভিউ কমলেশ বিশ্বাস, উপ-পরিচালক, সুশীলন

নবনির্বাচিত সংসদ সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন পত্র প্রদান
দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সকল নবনির্বাচিত সংসদ সদস্যকে সুশীলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংস্থার নির্বাহী প্রধান ও ‘উপকূলবন্ধু’ মোস্তফা নূরুজ্জামান।
সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে আসা সুশীলন নবনির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি সম্মান ও শুভকামনা জানাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে। এ উদ্যোগের অংশ হিসেবে সুশীলনের পক্ষ থেকে অনেক সংসদ সদস্যের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনপত্র প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মএলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় সম্পন্ন হয়, যা আন্তরিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
যেসকল সংসদ সদস্যের সঙ্গে সরাসরি সাক্ষাৎ সম্ভব হয়নি, তাদের নিকট ডাকযোগে অভিনন্দনপত্র প্রেরণ করা হয়েছে। এর মাধ্যমে দেশের  সকল নবনির্বাচিত প্রতিনিধির কাছে সুশীলনের শুভেচ্ছা প্রদান সম্ভব হয়েছে।
সুশীলন মনে করে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের প্রতি সম্মান প্রদর্শন গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ধরনের উদ্যোগ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যে আস্থা ও ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম।
প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে সুশীলন দেশের বিভিন্ন অঞ্চলে সমাজের সবার নীচে সবার পিছে মানুষের জন্য দারিদ্র্য বিমোচন, জীবিকা উন্নয়ন, নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক হবে বলে আশাবাদী।
সুশীলন পরিবার নবনির্বাচিত সকল সংসদ সদস্যদের সফলতা কামনা করছে এবং দেশের সার্বিক উন্নয়নে তাদের দূরদর্শী ও কার্যকর ভূমিকার প্রত্যাশা জানাচ্ছে।
কমলেশ বিশ্বাস
উপ—পরিচালক ও প্রধান, প্রকিউরমেন্ট, লজিস্টিক এন্ড এ্যাডমিন সেল 

সুশীলন এর সংস্কৃতি সংখ্যা: ১
ব্যাঘ্রতট - সুশীলন মুখপাত্র