22 September 2026 Tuesday, 05:36 PM
৭ আশ্বিন ১৪৩৩ মঙ্গলবার, 05:36 PM
155, Jalil Sharoni, Rayermohol, Boyra, Khulna 9000
+880 1915 319448  |  info@shushilan.com
ব্রেকিং নিউজ

কমীর্র দক্ষতা উন্নয়নে সুশীলনের ভূমিকা:

21 September 2026 05:07 PM 4 ভিউ শিরীনা আক্তার, উপ-পরিচালক, সুশীলন

কমীর্র দক্ষতা উন্নয়নে সুশীলনের ভূমিকা:

একটি প্রতিষ্ঠানের সাফল্যের মূল ভিত্তি তার দক্ষ, জ্ঞানসম্পন্ন ও প্রতিশ্রুতিশীল কর্মীবাহিনী। এই উপলব্ধি থেকে সুশীলন শুরু থেকেই কর্মীদের পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ ও ব্যক্তিগত সক্ষমতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। কর্মীদের জ্ঞানভিত্তিক ও আধুনিক দক্ষতাসম্পন্ন মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সুশীলন নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সভা এবং অভিজ্ঞতা বিনিময়মূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

কর্মীদের আত্মউন্নয়ন ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২০২১—২০২২ সাল থেকে স্টাফ ডেভেলপমেন্ট (আত্মউন্নয়নের সন্ধানে) শীর্ষক একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। এ উদ্যোগের আওতায় বিষয়ভিত্তিক সাতটি অনলাইন গ্রুপ গঠন করা হয়েছে। প্রতিটি গ্রুপে লিড ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নিয়মিত সেশন পরিচালনা করছেন গ্রুপগুলো হলো;

  • প্রকল্প প্রস্তাবনা ডেভেলপমেন্ট  নাসির উদ্দিন ফারুখ, উপ—নির্বাহী প্রধান,  প্রতি ৩ সপ্তাহ পরপর শনিবার সকাল ৯:৩০ থেকে ১২:০০ পর্যন্ত
  • প্রকল্প বাস্তবায়ন,সচ্চিদানন্দ বিশ্বাস, পরিচালক—প্রোগ্রাম
  • এডমিন, ফাইন্যান্স, এইচ আর, অডিট     কমলেশ বিশ্বাস, উপ—পরিচালক
  • মনিটরিং এন্ড ডকুমেন্টেশন, শাহিনা পারভিন, উপ—পরিচালক ও প্রধান আইএমইএল সেল
  • প্রজেক্ট স্টাফ, শিরীনা আক্তার, উপ—পরিচালক ও প্রধান জেন্ডার সেল, প্রতি শনিবার দুপুর ২:৩০ মিনিট খেকে ৫:০০
  • মাইক্রো ক্রেডিট, রবীন্দ্রনাথ বিশ্বাস, সমন্বয়কারী
  • কালচারাল টীম, রিমা আক্তার, কালচারাল টীম ম্যানেজার        

প্রতি তিন সপ্তাহ পরপর এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব সেশন অনুষ্ঠিত হয়। পুরো কার্যক্রমের সমন্বয় করছেন শেখ আমিরুল ইসলাম, পরামর্শক (অর্গানাইজেশন ডেভেলপমেন্ট)। এছাড়াও প্রতিটি গ্রুপে কো—লিড ফ্যাসিলিটেটর ও একাধিক ফ্যাসিলিটেটর যুক্ত রয়েছেন, যারা বিষয়ভিত্তিক সেশন নেন।

কর্মীদের মধ্যে পারস্পরিক বন্ধন, সহমর্মিতা, মূল্যবোধ এবং সাংগঠনিক সংস্কৃতি বিকাশের লক্ষ্যে সুশীলন “প্রাণে প্রাণে মিল করে দাও” নামে একটি বিশেষ প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। এই প্ল্যাটফর্মে নির্বাহী প্রধান নিজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং সেশন পরিচালনায় নেতৃত্ব দেন। কো—লীড ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন জি. এম. মনিরুজ্জামান, উপ—পরিচালক (প্রোগ্রাম)।

এই প্ল্যাটফর্মে ইতিহাস, সভ্যতা, আধুনিক প্রযুক্তি, সাংস্কৃতিক চর্চা, কবিতা আবৃত্তি, ভাষা ও শব্দভাণ্ডার, সুশীলনের ইতিহাস, নির্বাহী প্রধানের জীবনী ও নেতৃত্বের দর্শনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও জ্ঞান বিনিময় করা হয়। ফলে কর্মীরা শুধু পেশাগত দক্ষতাই নয়, মানবিক ও সাংস্কৃতিক মূল্যবোধেও সমৃদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছেন।

সংস্থারনীতিমালা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্যও নিয়মিত সেশন আয়োজন করা হয়। প্রতি তিন সপ্তাহ পরপর সকল কর্মীর অংশগ্রহণে সেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি আগ্রহী কর্মীদের জন্য প্রতি বুধবার সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত বিশেষ পলিসি কিভাবে তৈরী করতে হয় তার উপও ওরিয়েন্টেশন হয়, যেখানে নির্বাহী প্রধান সেশনে পরিচালনা ও স্টাফদের পলিসি তৈরীর উপর দক্ষ করে তোলার কাজ কেও চলেছেন

বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বে কর্মীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতে সুশীলন কৃত্রিম বুদ্ধিমত্তা (অও) ও তথ্যপ্রযুক্তি বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। সপ্তাহে একদিন সেশন আয়োজনের মাধ্যমে কর্মীদের প্রযুক্তিনির্ভর কাজের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রকল্প ব্যবস্থাপনা, নেতৃত্ব বিকাশ, মানবসম্পদ ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, লিঙ্গ সমতা, পিএসইএ, সেইফগার্ড, শিশু সুরক্ষা, তথ্যপ্রযুক্তি ব্যবহার, পর্যবেক্ষণ ও মূল্যায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।

এসব অনলাইন সভা ও প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের স্টাফরা একই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নিজেদের অভিজ্ঞতা, উদ্ভাবনী ধারণা এবং সর্বোত্তম চর্চা একে অপরের সঙ্গে ভাগাভাগি করার সুযোগ পাচ্ছেন। ফলে একদিকে যেমন তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে প্রতিষ্ঠান পরিচালনা ও সেবার মানও ক্রমাগত উন্নত হচ্ছে।

সুশীলন বিশ্বাস করে, কর্মীদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ কোনো ব্যয় নয়; বরং এটি একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সফলতা ও টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। তাই ভবিষ্যতেও কর্মীদের জ্ঞান, দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা ও নেতৃত্ব বিকাশে আরও আধুনিক, সময়োপযোগী এবং কার্যকর প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সুশীলন তার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল, ফলপ্রসূ ও জনকল্যাণমুখী করে তুলতে বদ্ধপরিকর।

সংস্থার সক্ষমতায় সেল ও ইউনিট সংখ্যা: ৩
ব্যাঘ্রতট - সুশীলন মুখপাত্র