22 September 2026 Tuesday, 05:35 PM
৭ আশ্বিন ১৪৩৩ মঙ্গলবার, 05:35 PM
155, Jalil Sharoni, Rayermohol, Boyra, Khulna 9000
+880 1915 319448  |  info@shushilan.com
ব্রেকিং নিউজ

সামাজিক ও আচরণগত পরিবর্তনের মাধ্যমে শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ

21 September 2026 04:47 PM 6 ভিউ শংকর কুমার দাস, প্রকল্প সমন্বয়কারী

“Strengthening Social and Behavioural Change (SBC) to Foster Prevention of Violence Against Children, Including Child Marriage, and Promotion of the Wellbeing, Protection and Empowerment of Children, Including Adolescents” প্রকল্পটি UNICEF-এর সহায়তায় এবং শুশীলনের অংশীদারিত্বে খুলনা বিভাগে বাস্তবায়িত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রকল্পটি শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি শিশু ও কিশোর-কিশোরীদের সুস্থতা, সুরক্ষা, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে পরিবার, কমিউনিটি ও স্থানীয় প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে টেকসই সামাজিক ও আচরণগত পরিবর্তন তৈরিতে কাজ করছে।

প্রকল্পের  লক্ষ্য:

প্রকল্পের মূল লক্ষ্য হলো শিশু ও কিশোর-কিশোরীদের জন্য একটি নিরাপদ, সহায়ক, অন্তর্ভুক্তিমূলক ও শিশুবান্ধব পরিবেশ তৈরি করা। এ লক্ষ্যে ইতিবাচক অভিভাবকত্ব, কিশোর-কিশোরীদের জীবনদক্ষতা, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ ও সহিংসতা প্রতিরোধ, স্বাস্থ্য ও কল্যাণ এবং ক্ষতিকর সামাজিক ও আচরণগত রীতি পরিবর্তনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

কমিউনিটিকে সম্পৃক্ত করে সামজিক ও আচরণ পরিবর্তন:

শিশু সুরক্ষা ও সামাজিক পরিবর্তনকে টেকসই করতে প্রকল্পটি সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সেবাদানকারী সংস্থা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, অভিভাবক, কিশোর-কিশোরী, পিয়ার লিডার, কমিউনিটি নেতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করছে।

প্রশিক্ষণ, ওরিয়েন্টেশন, কমিউনিটি সংলাপ, পিয়ার লিডার কার্যক্রম, সচেতনতামূলক প্রচার এবং আন্তঃপ্রজন্মীয় আলোচনার মাধ্যমে শিশু ও কিশোর-কিশোরীদের মতামত প্রকাশ, অধিকার সম্পর্কে সচেতনতা, ঝুঁকি মোকাবিলা এবং প্রয়োজনীয় সেবা গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। একইসঙ্গে পরিবার ও কমিউনিটির মধ্যে ইতিবাচক আচরণ ও সামাজিক সহায়তা ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে।

প্রকল্প এলাকা ও পরিধি:

প্রকল্পটি বাগেরহাট জেলার বাগেরহাট সদর, মোংলা ও শরণখোলা এবং নড়াইল জেলার নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়া উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের মাধ্যমে—

  • ১,৮১,৬৪৫ জনকে সরাসরি বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্য রয়েছে;
  • ২,৩৮,৯৫০টি পরিবারে পৌঁছানোর মাধ্যমে প্রায় ৭,১৬,৮৫০ জন মানুষের কাছে বার্তা পৌঁছানোর লক্ষ্যমাত্রা রয়েছে;
  • শিশু, কিশোর-কিশোরী, অভিভাবক, কমিউনিটি নেতা ও সংশ্লিষ্ট অংশীজনকে পরিবর্তনের সক্রিয় অংশীদার হিসেবে গড়ে তোলা হচ্ছে।

নীতি ও উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য:

প্রকল্পটি জাতীয় শিশুনীতি ২০১১, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এবং শিশু সুরক্ষা ও কল্যাণ সম্পর্কিত জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একইসঙ্গে এটি জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (SDGs)-এর বিশেষ করে SDG 3: সুস্বাস্থ্য ও কল্যাণ, SDG 5: লিঙ্গসমতা এবং SDG 10: অসমতা হ্রাস অর্জনে অবদান রাখছে।

প্রত্যাশিত ফলাফল:

প্রকল্পের মাধ্যমে পরিবার ও কমিউনিটিতে ইতিবাচক সামাজিক ও আচরণগত পরিবর্তন বৃদ্ধি, বাল্যবিবাহ ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে স্থানীয় সক্ষমতা জোরদার, ইতিবাচক অভিভাবকত্বের চর্চা সম্প্রসারণ এবং শিশু ও কিশোর-কিশোরীদের জন্য আরও নিরাপদ, সুরক্ষিত ও ক্ষমতায়নমূলক পরিবেশ তৈরিতে অবদান রাখা হবে।

একটি নিরাপদ শৈশব, একটি শক্তিশালী কমিউনিটি এবং একটি সুরক্ষিত ভবিষ্যৎ—এই লক্ষ্যেই SBC প্রকল্পের পথচলা।

প্রকল্পের গুরুত্বপূর্ন ইভেন্ট সংখ্যা: ৩
ব্যাঘ্রতট - সুশীলন মুখপাত্র