12 May 2026 Tuesday, 12:24 AM
২৯ বৈশাখ ১৪৩৩ মঙ্গলবার, 12:24 AM
155, Jalil Sharoni, Rayermohol, Boyra, Khulna 9000
+880 1915 319448  |  info@shushilan.com
ব্রেকিং নিউজ

সুশীলন এর সাংস্কৃতিক চর্চা ও অংশগ্রহণমূলক উৎসব এবং কর্মপরিবেশ

13 April 2026 06:13 PM 27 ভিউ সুশীলন

সুশীলন এর সাংস্কৃতিক চর্চা ও অংশগ্রহণমূলক উৎসব এবং কর্মপরিবেশ
শিরীনা আক্তার, উপ—পরিচালক—প্রোগ্রাম ও প্রধান জেন্ডার সেল, সুশীলন
সুশীলনে একটি ইতিবাচক ও সৃজনশীল কর্মপরিবেশ গড়ে তুলতে নিয়মিতভাবে বিভিন্ন সাংস্কৃতিক ও প্রাতিষ্ঠানিক আয়োজন করা হয়। এর মধ্যে রয়েছে কর্মী সম্মেলন, উপকূলবন্ধু দিবস, উপকূলবন্ধুর জন্মদিন, পিঠা উৎসব, বসন্ত উৎসব, পহেলা বৈশাখ উদযাপন, উপকূলবন্ধুর লেখা গান নিয়ে মাসিক গানের অনুষ্ঠান—হৃদয়ে বাজাও বাশিঁ, উপকূলবন্ধুর গান রচনা দিবস,পহেলা বৈশাখ এবং স্টাফদের অংশগ্রহণে সাপ্তাহিক আয়োজন “প্রাণে প্রাণে মিল করে দাও”।
এসব আয়োজনের মাধ্যমে সহকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ,প্রতিভা বিকাশ,
 সম্প্রীতি ও দলগত চেতনা জোরদার করা এবং সংস্কৃতিকে সকলের কাছে তুলে ধরা। প্রতিটি ইভেন্টের দায়িত্ব পালন করার জন্য একেক জনকে টীম লিডার হিসেবে প্রদান করা হয়, যাতে তাদের নেতৃত্বের দক্ষতা, সৃজনশীলতা এবং অংশগ্রহণমূলক সংস্কৃতি বিকশিত হয়।
এই ধরনের সাংস্কৃতিক উদ্যোগ সুশীলনের কর্মপরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলছে এবং সংস্থার মূল্যবোধ, ঐতিহ্য ও পারস্পরিক সহযোগিতার চর্চাকে আরও শক্তিশালী করে তুলতে অগ্রনী ভূমিকা রাখছে। এই প্রচেষ্টার মধ্যে দিয়ে সুশীলন পরিবার একসময় তার নিজ¦স্ব আলোয় আলোকিত করে দেশ
 ও জাতির উন্নয়নে মহিমান্বিত করবে। 
 

প্রকল্পের গুরুত্বপূর্ন ইভেন্ট সংখ্যা: ১
ব্যাঘ্রতট - সুশীলন মুখপাত্র