28 June 2026 Sunday, 01:42 AM
১৪ আষাঢ় ১৪৩৩ রবিবার, 01:42 AM
155, Jalil Sharoni, Rayermohol, Boyra, Khulna 9000
+880 1915 319448  |  info@shushilan.com
ব্রেকিং নিউজ

২০২৬—২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা: উন্নয়ন ও মানবকল্যাণে সুশীলনের অগ্রযাত্রা অব্যাহত

26 June 2026 04:09 PM 40 ভিউ শিরীনা আক্তার, উপ-পরিচালক, সুশীলন

সামাজিক উন্নয়ন, মানবকল্যাণ এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনের প্রত্যয়ে সুশীলন ২০০৪ সাল থেকে সংস্থার বাজেট ঘোষণা করে থাকে তারই ধারাবাহিকতায়, ২০২৬—২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট  ২০ জুন ২০২৬ ঘোষণা করেছে সুশীলন। প্রতিষ্ঠানের সাধারণ পরিষদের সভায় উপস্থাপিত এই বাজেটে আগামী অর্থবছরে উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কর্মীবান্ধব উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সারাসরি উপস্থিত হয়ে সুশীলন কার্যনির্বাহী পরিষদের কোষাধক্ষ্য, জাফরউল্লাহ কুতুবুদ্দীন মো: ইব্রাহীম কার্যনির্বাহী পরিষদের সভাপতি আ জ ম আজিজুর রহমানের কাছে বাজেট পেশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীলনের নির্বাহী প্রধান, সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, শীর্ষ ব্যাবস্থপনার স্টাফবৃন্দ সহ সংস্থার সকল পর্যায়ের স্টাফবৃন্দ। অনুষ্ঠানে সরাসরি ও অনলাইনে জুম প্লাটফর্মে যুক্ত হয়ে বাজেট ঘোষণা অনুষ্ঠান উপভোগ করেন। এছাড়াও ছিল উপকূলবন্ধুর লেখা ও সুর করা গান নিয়ে কালচারাল টীমের পরিবেশায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যা সকলে মন ছুঁয়ে গেছে।

১৯৯১ সালে উপকূলীয় অঞ্চলের কয়েকটি গ্রামে সীমিত পরিসরে কার্যক্রম শুরু করা সুশীলন বর্তমানে দেশের ১৭টি জেলায় বহুমাত্রিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। দীর্ঘ ৩৫ বছরের পথচলায় প্রতিষ্ঠানটি দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, জীবিকা উন্নয়ন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানবাধিকার ও সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

প্রস্তাবিত বাজেটে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য ও পুষ্টি, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ ব্যবস্থাপনা, মানবাধিকার এবং টেকসই জনগণভিত্তিক সংগঠন উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। সুশীলন আশা করছে, আগামী অর্থবছরে দেশি—বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় ১৬৭ কোটিরও বেশি টাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে।

বর্তমানে সুশীলনের বাস্তবায়নাধীন অন্যতম বৃহৎ উদ্যোগ হলো স্কুল ফিডিং কর্মসূচি, যার আওতায় দক্ষিণ—পশ্চিমাঞ্চলের চারটি জেলার ৯১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ১২ হাজারেরও বেশি শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাদ্য সহায়তা পাচ্ছে। নতুন বাজেটে শিশু পুষ্টি, শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়নকে আরও শক্তিশালী করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বাজেট বক্তৃতায় বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, যুদ্ধ, জলবায়ু সংকট এবং আন্তর্জাতিক অর্থায়নের চ্যালেঞ্জের বিষয়টি উল্লেখ করা হলেও সুশীলন তাদের নেতৃত্ব, প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উন্নয়ন সহযোগীদের আস্থার ভিত্তিতে ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে।

কর্মীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে সুশীলনের অবস্থান আরও সুদৃঢ় করতে বাজেটে কর্মী কল্যাণ তহবিল, কর্মী সঞ্চয় কর্মসূচি, দক্ষতা উন্নয়ন এবং নেতৃত্ব বিকাশমূলক উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কর্মীদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে একটি আরও দক্ষ ও মানবিক কর্মপরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

প্রতিষ্ঠার সময় যেখানে সুশীলনের বার্ষিক বাজেট ছিল মাত্র ১০ হাজার ৩৩০ টাকা এবং কর্মী সংখ্যা ছিল ৭ জন, সেখানে বর্তমানে প্রতিষ্ঠানের বার্ষিক বাজেট ১৬৭ কোটিরও বেশি টাকায় উন্নীত হয়েছে এবং কর্মী সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৫ জনে। এই প্রবৃদ্ধি প্রতিষ্ঠানটির সক্ষমতা, গ্রহণযোগ্যতা এবং উন্নয়ন সহযোগীদের আস্থার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

বাজেট উপস্থাপনকালে¡ উল্লেখ করেন, একটি সুখী, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, জীবিকা, জলবায়ু সহনশীলতা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাবে। নতুন অর্থবছরের বাজেট সেই লক্ষ্য বাস্তবায়নের পথচলায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

উন্নয়ন সহযোগী, কর্মী, উপকারভোগী এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিত অংশগ্রহণে সুশীলন আগামী দিনগুলোতেও দেশের টেকসই উন্নয়ন ও মানবকল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে—এমন প্রত্যাশাই উঠে এসেছে ২০২৬—২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণায়।

সুশীলন এর বাজেট সংখ্যা: ২
ব্যাঘ্রতট - সুশীলন মুখপাত্র