12 May 2026 Tuesday, 12:24 AM
২৯ বৈশাখ ১৪৩৩ মঙ্গলবার, 12:24 AM
155, Jalil Sharoni, Rayermohol, Boyra, Khulna 9000
+880 1915 319448  |  info@shushilan.com
ব্রেকিং নিউজ

ছবি নাটক

13 April 2026 06:03 PM 22 ভিউ শিরীনা আক্তার, উপ-পরিচালক, সুশীলন

ভূমিকা:
সুশীলন ১৯৯১ সালে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বেনাদোনা গ্রাম থেকে যাত্রা শুরু করে, প্রতিষ্ঠাতা পরিচালক ও বর্তমান নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামানের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ শুরু হয়। তিনি বিশ্বাস করতেন, সাংগঠনিক কাজের পাশাপাশি সংস্কৃতির মাধ্যমে মানুষের চেতনা জাগ্রত করা সম্ভব। সেই ভাবনা থেকে স্থানীয় শিল্পীদের নিয়ে গড়ে ওঠে একটি সাংস্কৃতিক দল, যা জারী গান, নাটক ও অন্যান্য লোকজ মাধ্যম ব্যবহার করে সামাজিক সচেতনতা তৈরি করে।
ছবিনাটকের উদ্ভব ও উদ্দেশ্য:
প্রথমে ‘পটগান’ নামে শুরু হলেও ২০০২ সাল থেকে নারী শিল্পীর অংশগ্রহণ, ছবি ও নাটকের সংযোজনে এটি “ছবিনাটক” রূপে বিকশিত হয়। হাতে আঁকা ছবি দিয়ে গান ও নাটকের সমন্বয়ে তৈরি এই মাধ্যমের লক্ষ্য হলো সহজভাবে উন্নয়ন বার্তা পৌঁছে দেওয়া এবং বিনোদনের মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনা।

প্রদর্শন পদ্ধতি:
ছবিনাটকে একাধিক দৃশ্য বা স্লটে আঁকা ছবি কাঠের দণ্ডে ঘুরিয়ে প্রদর্শন করা হয়। মূল শিল্পী গান ও বর্ণনার মাধ্যমে কাহিনী উপস্থাপন করেন, সহশিল্পীরা দোহার দেন এবং বাদ্যযন্ত্র পরিবেশনায় অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। একসাথে হাজারেরও অধিক দর্শক সহজেই এটি উপভোগ করতে পারেন।
দর্শক ও প্রভাব:
গ্রামীণ, স্বল্পশিক্ষিত ও প্রান্তিক জনগোষ্ঠী ছবিনাটকের প্রধান দর্শক। ছবি ও নাটকের সমন্বয়ের কারণে বার্তা সহজে বোঝা যায় এবং দীর্ঘদিন মনে থাকে। এটি বিনোদনের পাশাপাশি কার্যকর শিক্ষামাধ্যম হিসেবে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আচরণগত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অর্জন:
এ পর্যন্ত দেশী ও বিদেশী বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে ৭০টির বেশী ছবিনাটক নির্মিত হয়ে প্রায় ৭,০০০ স্থানে প্রদর্শিত হয়েছে। দুর্যোগ, পুষ্টি ও স্বাস্থ্য, পরিবেশ, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ওয়াট এন্ড স্যানিটেশনসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরিতে এটি সফল ও জনপ্রিয় একটি মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।এর বাইরেও কোভিড—১৯, ডেঙ্গু এই ধরনের মহামারির প্রাদুর্ভাবে সুশীলন ছবি নাটকের মাধ্যমে জনগনকে সচেতনতার কাজ করেছে।
উপসংহার:
ছবিনাটক সুশীলনের একটি উদ্ভাবনী উদ্যোগ, যা ইতোমধ্যে স্থানীয় সীমানা ছাড়িয়ে জাতীয় পর্যায়ে পরিচিতি পেয়েছে। ভবিষ্যতে এটি বাংলা সংস্কৃতিতে একটি শক্তিশালী শিক্ষামূলক ও বিনোদনধর্মী মাধ্যম হিসেবে আরও বিস্তৃত ভূমিকা রেখে চলেছে।


শিরীনা আক্তার
উপ—পরিচালক, প্রোগ্রাম ও প্রধান জেন্ডার সেল, সুশীলন

 

ছবিনাটক সংখ্যা: ১
ব্যাঘ্রতট - সুশীলন মুখপাত্র