28 June 2026 Sunday, 01:44 AM
১৪ আষাঢ় ১৪৩৩ রবিবার, 01:44 AM
155, Jalil Sharoni, Rayermohol, Boyra, Khulna 9000
+880 1915 319448  |  info@shushilan.com
ব্রেকিং নিউজ

ছবিনাটক-পর্ব ০২

26 June 2026 03:52 PM 27 ভিউ রিমা আক্তার

সূচনা :

জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে  মাঠ পর্যায়ে ছবিনাটক প্রদর্শনী করে আসছে সুশীলন সাংস্কৃতিক দল। বর্তমানে সুশীলন সাংস্কৃতিক দলে ভিন্ন ভিন্ন বিষয় এর উপর ভিত্তি করে ৭০ টির ও অধিক ছবিনাটক রয়েছে।

এছাড়া ছবিনাটক প্রদর্শনীতে আমাদের রয়েছে দক্ষ শিল্পী, দক্ষ যন্ত্র শিল্পী, দক্ষ লেখক ও দক্ষ চিত্র শিল্পী।

ছবিনাটকের কথা সুর :

গান, ছবি ও নাটকের মাধ্যমে তথ্য দেওয়া হয় বলে সাধারণ মানুষের বুঝতে সহায়ক হয়।

ধরা যাক ছবিনাটকের বিষয়বস্তু 'নিরাপদ পানি' এখানে অনিরাপদ পানি পান করলে কি কি সমস্যা হতে পারে? নিরাপদ পানি কাকে বলে? নিরাপদ পানি কোথায় পাওয়া যায় বা নিরাপদ পানির উৎস কি কি? পানি নিরাপদ রাখতে করনীয় কী ইত্যাদি বিষয় সুস্পষ্টভাবে গান ছবি ও নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। এছাড়া গ্রামবাংলার প্রচলিত সুর ব্যবহারের ফলে দর্শকের মনে থাকে দীর্ঘ দিন।

ছবিনাটকের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ফুটে ওঠে বিধায় আমরা কি করছি,,, ভবিষ্যতে কি করনীয় তার সঠিক দিকনির্দেশনা পাওয়া যায়।

ছবিনাটক প্রদর্শনী :

বাংলাদেশের ৬৪ টি জেলায় সুশীলন সাংস্কৃতিক দল ছবিনাটক প্রদর্শনী করে থাকে।

২০১৭ সালে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মনোসামাজিক উন্নয়নে কক্সবাজার ও টেকনাফের ৩১ টি ক্যাম্পে নানা বিষয়ের উপর ছবিনাটক প্রদর্শনী করা হয়। এছাড়া বাংলাদেশের বিনোদন জগতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি তে ও সুশীলন সাংস্কৃতিক দল ছবিনাটক প্রদর্শনী করেন।

উপসংহার :

ছবিনাটক দক্ষিণ বঙ্গের জনপ্রিয় এক লোক মাধ্যম। প্রাচীন কাল থেকে গ্রামবাংলার বিভিন্ন কৃষ্টি কালচারের সাথে এই মাধ্যম টি জড়িয়ে ছিলো । সেই লোক মাধ্যমকে এখন উন্নয়ন এর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সুশীলন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ছবিনাটকের ভুমিকা অপরিসীম।

ছবিনাটক সংখ্যা: ২
ব্যাঘ্রতট - সুশীলন মুখপাত্র