12 May 2026 Tuesday, 12:24 AM
২৯ বৈশাখ ১৪৩৩ মঙ্গলবার, 12:24 AM
155, Jalil Sharoni, Rayermohol, Boyra, Khulna 9000
+880 1915 319448  |  info@shushilan.com
ব্রেকিং নিউজ

নারীদের বিকল্প জীবিকায়নের মাধ্যমে ক্ষমতায়ন

13 April 2026 06:06 PM 37 ভিউ শিরীনা আক্তার, উপ-পরিচালক, সুশীলন

ভূমিকা
সমাজের টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে নারীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।কিন্তু বাস্তবতায় দেখা যায়, সমাজের অনেক নারী এখনও অর্থনৈতিকভাবে নির্ভরশীল নয় এবং সীমিত আয়ের সুযোগের মধ্যে আবদ্ধ। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিকল্প জীবিকায়ন একটি কার্যকর ও সম্ভাবনাময় উদ্যোগ, যা নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং সামাজিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুশীলন এই পরিস্থিতিতে নারীদের অর্থনৈতিক ভাবে সাবল্ববী তাদের ক্ষমতায়ন করার জন্য বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে নারীদের আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করে তাদেরকে পারিবারিক ও সামাজিক ভাবে ক্ষমতায়ন করার কাজ করে চলেছে।
বিকল্প জীবিকায়নের গুরুত্ব
প্রান্তিক এলাকার নারীরা সাধারণত কৃষিকাজে সহায়তা, গৃহস্থালির কাজ কিংবা অনানুষ্ঠানিক শ্রমের সাথে যুক্ত থাকলেও তাদের অবদান অনেক সময় স্বীকৃতি পায় না। বিকল্প জীবিকায়নের মাধ্যমে তারা দক্ষতা অর্জন করে আয়ের সাথে যুক্ত হয়ে তারা একদিকে যেমন অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী একই ভাবে পরিবারে সিদ্ধান্ত গ্রহন, সমাজিক বিভিন্ন কাজে প্রবেশাধিকার সহ অংশগ্রহন এর মাধ্যমে তাদের নেতৃত্ব তৈরী হয়েছে,নারীরা শুধু নিজেদের অর্থনৈতিক অবস্থাই পরিবর্তন করেনি, বরং পরিবার ও সমাজের উন্নয়নেও সক্রিয় ভূমিকা রাখছে।
সুশীলন যে সকল বিকল্প জীবিকার মধ্যে দিয়ে নারী উন্নয়নে ভুমিকা রেখে চলেছে
নারীদের জন্য বিভিন্ন ধরনের বিকল্প জীবিকায়ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে যেমন—
১.    হস্তশিল্প 
২.    সেলাই ও পোশাক প্রস্তুত
৩.    কাপড়ের ব্যবসা
৪.    হাঁস—মুরগি ও গবাদি পশু পালন
৫.    সবজি ও ফল চাষ
৬.    খাদ্য প্রক্রিয়াজাতকরণ
৭.    হোটেল ব্যবসা
৮.    চায়ের দোকান
৯.    মুদি দোকান
১০.    কাঁকড়া চাষ
১১.    সমন্বিত ফসল উৎপাদন
বিভিন্ন দাতা সংস্থা যেমন; ইউএনডিপি, বিশ^খাদ্য কর্মসূচী,বানিজ্য মন্ত্রনালয়,সোনিভা ফাউন্ডেশন, হেলভেটাস সুইচ ইন্টার কোঅপারেশন, ওয়াল্ডফিস, ভিএসও, পেনি আপিল—কানাডা, ল্যান্ডেসা,এফএও,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়,হেলেন কেয়ার ইন্টারন্যাশনাল, আইআরসি,একশন এইড বাংলাদেশ এর অর্থায়নে ও সহযোগীতায় সাতক্ষীরা, বাগেরহাট,খুলনা, বরগুনা, ভোলা,পটুয়াখালী, পিরোজপুর, কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায়————জন নারীকে আর্থিক সহায়তা ও প্রশিক্ষনের মাধ্যমে  নারীদের জন্য টেকসই আয়ের উৎস তৈরি করে তাদেরকে আত্মনির্ভরশীল করে তোলা হয়েছে।
নারীর ক্ষমতায়নে প্রভাব
বিকল্প জীবিকায়নের মাধ্যমে নারীরা যখন নিজস্ব আয় করতে সক্ষমতা অর্জন করেছে, তখন তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে এবং পরিবারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা অগ্রনী ভূমিকা রাখছে। অনেক ক্ষেত্রে দেখা যায়, নারীর আয় পরিবারে শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ফলে একটি পরিবারের সামগ্রিক জীবনমান উন্নত হয়।
“যখন একজন নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন, তখন শুধু একজন ব্যক্তির নয়—একটি পরিবার ও সমাজের উন্নয়নের পথ উন্মুক্ত হয়।”
চ্যালেঞ্জ ও করণীয়
তবে নারীদের বিকল্প জীবিকায়নের পথে কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। যেমন;
১.    সামাজিক ও সাংস্কৃতিক বাধা
২.    পর্যাপ্ত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের অভাব
৩.    বাজারে প্রবেশের সীমাবদ্ধতা
৪.    আর্থিক সহায়তা ও পুঁজির সংকট
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, সহজ ঋণ সুবিধা, বাজার সংযোগ এবং প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা গেলে নারীদের বিকল্প জীবিকায়ন কার্যক্রম আরও কার্যকর ও টেকসই করা সম্ভব।
উপসংহার
নারীদের বিকল্প জীবিকায়নের মাধ্যমে ক্ষমতায়ন একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাজ গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি। নারীরা যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন, তখন তারা শুধু নিজেদের জীবনমান উন্নত করেন না; বরং পরিবার, সমাজ এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাই নারীদের জন্য নিরাপদ ও টেকসই আয়ের সুযোগ সৃষ্টি এবং তাদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করা বর্তমান সময়ের অপরিহার্য দাবি।

শিরীনা আক্তার
উপ—পরিচালক—প্রোগ্রাম ও প্রধান জেন্ডার সেল, সুশীলন


 

সংগ্রামী নারীর গল্প সংখ্যা: ১
ব্যাঘ্রতট - সুশীলন মুখপাত্র